আমার একটি ভোট না দিলেই বা কি হবে ?

 



কিছু সংখ্যক ভোটার রয়েছে, তারা বলে ,আমি ভোট দিতে যাবোনা । তারা যুক্তিসহকারে বলে, আমার একটি ভোট না দিলেই বা কি হবে ? আমি তাদের উদ্দেশ্যে বলি :  আপনার একটি ভোট সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে তুলতে পারে । আপনার একটি ভোট অনেক অনেক মূল্যবান ভোট ,এই ভোট একজন সৎ ব্যক্তিকে জয় করতে পারে।  আর যদি আপনি আপনার এই মূল্যবান ভোট প্রয়োগ না করেন , তবে একজন অসৎ ব্যক্তি জিতে যেতে পারে । তাই অবহেলা না করে আপনাকে অবশ্যই ভোট কেন্দ্রে প্রবেশ করে,  নিজের ভোট , নিজের অধিকার, সৎ,  সচ্ছল ভালো, দুর্নীতিমুক্ত, সমাজের উন্নতি কারি, জ্ঞানী প্রার্থীকে আপনার অধিকার সমর্থন করতে হবে,  এটাই হলো ইসলামের আদেশ। আল্লাহ বলেন :

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ

( سورة البقرة : 283 )
অর্থাৎ :  সাক্ষ্য গোপন করো না, কারণ যে তা গোপন করে তার হৃদয় নিঃসন্দেহ পাপপূর্ণ।
ভোট প্রদান করা, প্রার্থীর পক্ষে এক ধরণের সাক্ষী প্রদান করা । আপনি আপনার মূল্যবান ভোট প্রয়োগ করলেন না অর্থাৎ  আপনি সাক্ষী গোপনে রাখলেন , যখন সাক্ষীর প্রয়োজন , তখন সাক্ষী গোপনে রাখা এক ধরনের পাপের কাজ।

তাই আমাদের সকল ভোটারের কর্তব্য হবে , প্রার্থীদের মধ্য থেকে একজন সৎ , স্বচ্ছল,  জ্ঞানী,  দুর্নীতিমুক্ত ও উন্নয়নকারী প্রার্থীকে বাছাই করে,  নিজের মূল্যবান ভোট প্রদান করা।

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।