সিয়াম পালনের উপকারিতা কি ?



পবিত্র গ্রন্থ আল-কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত,  যে সিয়াম পালন করলে সিয়াম পালনকারী ব্যাক্তিদের দ্বীন এবং ঈমানে একাধিকলাভ হয় । যেমন: 

১) মানুষের হৃদয়ে তাকওয়া ও আল্লাহর ভয় সৃষ্টি হয়। 

২) সিয়াম দ্বারা শয়তান ও কু-প্রবৃত্তির ক্ষমতা দুর্বল করা যায় । 

৩) সিয়াম মানব কে তার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্ম সমর্পণ ও তাঁর দাসত্ব প্রতিষ্ঠার প্রশিক্ষণ দেয় ।

৪) সিয়াম মানবের ঈমানকে দৃঢ় করে । 

৫) ধৈর্য-সবর ও দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ দেয়। 

৬) সিয়াম মানবকে পরকাল ( আখেরাত ) মুখী করে তোলে।

৭) আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়াগাপন ও সৃষ্টি জীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। 

৮) সিয়াম সমাজ সংস্কারের একটি অন্যতম বিদ্যাপীঠ । 

৯) সিয়াম মানবের শারীরিক শক্তি বৃদ্ধি ও সুস্থতা অর্জনের একটি অন্যতম ও বড় মাধ্যম । 

১০) সিয়াম মানবজীবনে সততা ও সচ্ছলতা সৃষ্টি করে এবং তাকে একজন চরিত্রবান মানুষ হিসেবে  গড়ে তোলে। 

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।