আমরা কি মুসলমান ??



আমরা কি মুসলমান  ??

 আমি জানি না কেন এই প্রশ্নটি আমার হৃদয়ে বার বার আসে ? যাই হোক  যখন প্রশ্ন এসেছে  উত্তর খোজা আমাদের দরকার । 

 বর্তমানে আমরা দুটি অনুভূতির মধ্যে বাস করছি।

১) অধিকাংশ মানুষ রয়েছে যাদের জীবনে ইসলামের চিত্র অস্পষ্ট।

২) কিছু সংখ্যক লোক রয়েছে যারা নিজের জীবনে ইসলামকে প্রধান দেয়। 

 আমাদের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি রয়েছে, প্রচলিত সমাজ , পরিবেশ  সংস্কৃতি ও সভ্যতা আমাদের মডেল নয় , আমাদের ধর্ম আমাদের সমাজ , পরিবেশ,  সভ্যতা ও সংস্কৃতির মডেল।  আমাদের উঠা বসা,  চলা ফেরা,  ব্যবসা-বাণিজ্য ও কৃষ্টি-কালচার সবকিছু হবে ইসলামের বিধি বিধান অনুসারে। একমাত্র ইসলাম হল আমাদের জীবনের মডেল। 

 আমরা এমন সমাজ চাই না , যেখানে কৃষ্টি ও কালচারের নামে ইসলামী মূল্যবোধ ক্ষতিগ্রস্থ হয় । 

আজকে কেন আমারা নিজের কৃষ্টি-কালচারের সাথে সমাজ গড়তে ব্যর্থ? এক জন সত্যিকারে বিশ্বাসী  ব্যক্তির কর্তব্য হবে , সে যেখানেই থাকুক না কেন , সমাজ এবং পরিবেশকে তার নিজস্ব কৃষ্টি-কালচারের মতো করে গড়ে তুলা। 

দুঃখের বিষয় আমরা মুসলমান , কিন্তু আমাদের আচরণ ও আমাদের কর্ম অমুসলিমদের মতো , আমাদের চলা ফেরা আমাদের কৃষ্টি-কালচার অমুসলিমদের কৃষ্টি-কালচারের পরিবর্তন হয়ে গেছে।  

আমাদের কর্তব্য,  জীবনের প্রত্যেক মুহূর্তে ইসলামের বিধি-বিধান কে বাস্তবায়ন করা। 

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।