মহামারী থেকে মুক্তির পথ ও উপায়।।
হাফিজ ইবনে কাসির রহ: বর্ণনা করেন :
সিরিয়া, ইরাক ও হিজাজে যখন মহামারী ছড়িয়ে পড়ে।লোকজন প্রচণ্ড জ্বরেআক্রান্ত হয় এবং অসংখ্য গবাদি পশু ও বন্য প্রাণী মারা যায়, ফলে দুধ এবং মাংসের তীব্র সংকট দেখা দেয়ে ছিল । মহামারীর সাথে প্রবল বাতাস এবং ঝড় আসে,বহু ক্ষয়- ক্ষতি এবং অসংখ্য গাছ পালা নষ্ট হয়। এমনকি মানুষ ভাবতে বাধ্য হয়ে ছিল,যেন কেয়ামত এসে গেছে।
এই মহামারীর মোকাবিলার জন্য তৎকালীন আব্বাসী খলিফা আল-মুকতাদা বে আমরিল্লাহ নিম্নলিখিত ফরমান ( হুকুম ) জারি করেছিলেন:
সমস্ত পুরুষ একে অপরকে সদাচরণের আদেশ দিন এবং পাপ বন্ধ করুন,সমস্ত বাদ্যযন্ত্রগুলি ভেঙে দেওয়া হোক, মদের বোতলগুলি ফেলে দেওয়া হয়, রাজ্যের সমস্ত দুষ্টকে নির্বাসিত করা হয়েছিল। ফলে শীঘ্রই এই রোগ ও মহামারী দেশ ও এলাকা ছেড়ে চলে যায়।
( আল- বেদায়াহ অ আন্ নেহায়াহ ১৩ /২১৬ )


Comments
Post a Comment