কোনো ব্যক্তি যদি ভূলবসত সিয়াম অবস্থায় খাওয়া দাওয়া করে নেয়, তার বিধান কি ?





কোন ব্যক্তি যদি  সিয়াম অবস্থায় ভুলবশত খাওয়া-দাওয়া বা পানি পান করে নেয়, তবুও তার সিয়াম নষ্ট হবে না , তাকে সূর্য অস্ত্র পর্যন্ত সিয়াম পূরণ করতে হবে। সিয়াম অবস্থায় ভুলবশত খাওয়া-দাওয়া বা পান করার অর্থ হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাইয়াছে এবং পান করিয়েছে । এই মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

إذا نسي فاكل و شرب فليتم صومه فانما اطعمه الله وسقاه

অর্থাৎ: কোন ব্যক্তি যদি ভুলবশত কোন জিনিস খেয়ে নেয় বা পান করে নেয়, তাহলে সে যেন তার সিয়ামটি সম্পূর্ণ করে।  কারণ আল্লাহ রাব্বুল আলামীন তাকে খাইয়েছে এবং পান করিয়েছে । 

( সহি আল বুখারী, কিতাবুস সাওম হাদিস নং ১৯৩৩)

উক্ত হাদিস থেকে প্রমাণিত যে , সিয়াম অবস্থায় ভুলবশত খাওয়া-দাওয়া বা পান করা সিয়াম নষ্টর কারণ নয়।


Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।