শবে কদরের লক্ষণ ও আলামত কি ?



পবিত্র আল কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ও বিশ্লেষণ অনুযায়ী শবে কদরের কিছু লক্ষণ ও আলামত রয়েছে, যারা এই রাত কে পেতে চান তাদের করণীয় ঐ লক্ষণ এবং আলামত গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা।

১) এই রাতটি হয় শান্তিময় রাত। বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 

سلام هي حتى مطلع الفجر

অর্থাৎ : এটি শান্তিময় রাত ফজরের সূচনা পর্যন্ত । 

২) এই রাত হবে সাদা ও উজ্জ্বল। 

৩) এই রাত হবে নাতিশীতোষ্ণ ( না-গরম না-ঠান্ডা )। 

হযরত জাবের রাযি আল্লাহু আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

اني كنت أريد ليلة القدر ثم نسيتها وهي في العشر الاواخر وهي طلقة بلجة لا حارة ولا باردة كان فيها قمرا يفضح كواكبها 

অর্থাৎ: আমাকে লাইলাতুলকাদার দেখানো হয়েছিল, অতঃপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তা হচ্ছে শেষ দশকে। সে রাত হবে সাদা - উজ্জ্বল , নাতিশীতোষ্ণ না-গরম না-ঠান্ডা,  যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে  ।

( সহীহ ইবনে খুযাইমা, হাদিস নং ২১৯০, সহীহ ইবনে হিব্বান হাদিস নং ৩৬৮৮ )

৪) ঐদিন সূর্য উদয় হয় রশ্মিবিহীন সাদা আকারে। এই মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন: 

أَنَّهَا لَيْلَةٌ صَبِيحَتُهَا تَطْلُعُ الشَّمْسُ لَيْسَ لَهَا شُعَاع

অর্থাৎ: ওই রাতের দিন সূর্য উদয় হয় রশ্মিবিহীন  আকারে।

( সূনান আত্ তিরমিযী,কিতাবুস্ সাওম, হাদিস নং ৭৯৮ )





Comments

Post a Comment

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।