জাতীয় ঐক্যতা প্রচারে মুসলমানদের ভূমিক



আজকে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি খুব দুঃখজনক,  সহানুভূতি, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্যবদ্ধতা ধারণা গুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। 

  জনগণ গঙ্গা-জামনি সভ্যতার কথা ভুলে গেছে।ধর্ম, জাতি ও সম্প্রদায় নামে ধর্মের ঘৃণার বিষ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে, এর ফলাফলও সুস্পষ্ট দৃষ্টিতে দেখা যায়। শুধু তাই নয়, আমরা একে অপরের অস্তিত্বকেও ঘৃণা করতে শুরু করেছে । 

  সুতরাং মানুষের বিবেককে জাগ্রত করা এবং জনগণকে মানবতার বার্তা প্রদান করা এবং তাদেরকে দেশপ্রেমিক গড়ে তোলা , তাদের মধ্যে ভালবাসা সৃষ্টি করা, ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা মুসলমানদের প্রাচীন বৈশিষ্ট্য ও পরিচয়,  ইতিহাস এর সাক্ষ্য বহন করে।




পৃথিবীর মাঝে ইসলাম এক মাএ ধর্ম যা মানুষের মধ্যে ভালবাসা এবং সদিচ্ছাকে উত্সাহ দেয়, শুধু মাত্র ভ্রাতৃত্ব এবং ভালবাসার পরিবেশ প্রতিষ্ঠিত করে না, বরং ন্যায়বিচার এবং সাম্যের ডাক দেয়।  এই ধর্মে জোরপূর্বক কোন কাজ কোন ব্যক্তির উপর চাপানো হয় না, প্রত্যেক ব্যক্তি নিজ বিশ্বাস ও ধর্ম গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা রাখে। 

 ইসলাম একটি সর্বজনীন ধর্ম,  ঐক্যবদ্ধতা,  মানবতা ও সহনশীলতার ধর্ম। ইসলাম বিশ্বের সকল মানবকে সম্মান করে এবং সকল পরিস্থিতিতে তাদের মানবতার সর্বোচ্চ মূল্যবোধ  রক্ষা করে,  মন্দ, হত্যা, রক্তপাত ও দুষ্কর্ম ও সন্ত্রাসবাদ নির্মূলের জন্য একটি অত্যন্ত শিক্ষামূলক আইন তৈরি করে, যাতে সকল প্রকার নাগরিক শান্তি ও প্রশান্তিতে বাস করতে পারে।  

 জাতীয় ঐক্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে জাতীয় ঐক্যর প্রয়োজন, অন্যথায় আমাদের দেশ শীঘ্রই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তখন আফসোস ছাড়া আর কিছু হাত আসবে না!

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।