নির্বাচনের দিকসমূহ

 



নির্বাচনের কয়েকটি দিক রয়েছে।  যেমন :
নির্বাচন বা ভোট মানে হলো প্রার্থীর পক্ষে সাক্ষী প্রদান করা। সাক্ষী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন বলেন

يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين والاقربين 
হে মুমিনগণ তোমরা ন্যায়বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর জন্য ন্যায়সঙ্গত সাক্ষী দাও, যদিও তা নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয় ।
যে প্রার্থী কে আপনি  আপনার মূল্যবান ভোট প্রদান করলেন , তার অর্থ হল আপনি ওই প্রার্থী সম্পর্কে সাক্ষী দিলেন,  যে উক্ত প্রার্থী হলো সৎ , সচ্ছল,  ভালো,  জ্ঞানী এবং সমাজের উন্নয়ন ও কল্যাণের কাজ করবে। আর যদি প্রার্থীর জীবনে উক্ত বৈশিষ্ট্য ও আচরণ গুলি না থাকে , তবে আপনি একজন মিথ্যাসাক্ষী প্রদানকারী হিসেবে গণ্য হবেন।  এই মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
الا انبئكم باكبر الكبائر - ثلاثا - الاشراك بالله،  وعقوق الوالدين ، شهاده الزور 
অর্থাৎ আমি কি তোমাদেরকে বড় অপরাধ বা বড় গুনাহ সম্পর্কে বলবো , বড় অপরাধ হলো:  আল্লাহর সাথে অন্য কে অংশীদার করা,  পিতা-মাতার অমান্য করা,  মিথ্যা সাক্ষী প্রদান করা।
২) প্রার্থীর পক্ষে সুপারিশ করা। আল্লাহ বলেন :
من يشفع شفاعة حسنة يكن له نصيب منها،  ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا
যে লোক সৎকাজের জন্য কোন সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্যে , সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।

৩) ভোট হল একটি আমানত। আল্লাহ রাব

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا

 নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেয় যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। আর যখন তোমরা মানুষের কোন বিচার-মীমাংসা করতে আরম্ভ কর, তখন মীমাংসা কর ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী।



   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ (سورة الانفال: 27)

হে ঈমানদারগণ, আল্লাহর সাথে খেয়ানত করোনা, ও রসূলের সাথে খেয়ানত করোনা , এবং নিজেদের পারস্পরিক আমানতের ব্যাপারে জেনে বুঝে খেয়ানত করোনা।



Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।