নেফাস চলাকালীন অবস্থায় মহিলাদের করণীয় কি ?
সন্তান প্রসবের সময়কাল থেকে তার পরবর্তীতে নারীদের যৌনি থেকে যে রক্তস্রাব হয় , শরিয়তের ভাষায় তাকে নেফাস বলে।
নেফাসের সর্বোচ্চ সময় ৪০ দিন। সর্বনিম্ন সময়ের কোনো নির্ধারিত সীমা নেই।
নেফাস চলাকালীন দিনগুলোতে মহিলারা যে কাজ গুলো থেকে বিরত থাকবে তা নিম্নরূপ:
১)সালাত থেকে বিরত থাকবে ( নেফাস চলাকালীন দিনগুলিতে ছূটে যাওয়া সালাতগুলো, পরে কাযা করা লাগে না )
২)সিয়াম পালন করবে না।( তবে নিফাস চলাকালীন দিনগুলিতে ছুটে যাওয়া সিয়ামগুলি নেফাস থেকে পবিত্র হওয়ার পর কাযা আদায় করা অনিবার্য।)
৩) স্বামী মিলন থেকে দূরে থাকবে।
৪) মসজিদে প্রবেশ করবে না।
৫) কুরআন স্পর্শ করবে না।
৬) পবিত্র কাবা ঘড়ের তাওয়াফ করা থেকে বিরত থাকা।

Comments
Post a Comment