সিয়াম শব্দর অর্থ কি ?

 


সিয়াম বা সওম আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো  বিরত থাকা।
ইসলামী শরীয়তে পরিভাষায় সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ও পান করা, স্ত্রীর সঙ্গে যৌন সম্পক, অশ্লীল ও ফাহেশ কথা-বার্তাসহ যাবতীয় রোজা বিনষ্টকারী কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর নির্দেশ মেনে ইবাদত করার নাম হলো সিয়াম।
যারা সিয়াম রাখা সত্ত্বেও অশ্লীল ও ফাহেশ কথা- বার্তা, যাবতীয় নোংরামি ভন্ডামি , মিথ্যা, অন্যায় - অপরাধ, চূরী- ডাকাতী , বেঈমানি- শয়তানী ও যাবতীয় ইসলামবিরোধী কাজ কর্ম থেকে বিরত না থাকল , তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

" من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع  طعامه وشرابه " 
যে ব্যক্তি (সিয়াম রাখা সত্ত্বেও ) মিথ্যা পরিত্যাগ করলোনা এবং মিথ্যার প্রতি আমল করতে থাকলো, আল্লাহর নিকট তার খাওয়া - দাওয়া ও পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্যে নেই ।
( সহি বুখারী , কিতাবুস্ সিয়াম , হাদিস নং ১৯০৩ )

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।