পবিত্র রমযান মাসে আমাদের করণীয় কি ?
রমযান মাস বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের ( ক্ষমার ) মাস, নরক থেকে মুক্তির মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
যখন এই পবিত্র মাস আছে , একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়,
হে অন্যায়কারীগন , তোমরা অন্যায় থেকে বিরত থাকো এবং মন্দ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হও । হে ভালো কাজে ইচ্ছুক ব্যাক্তি তোমরা বেশি বেশি করে ভালো কাজের দিকে অগ্রসর হও ।
( সুনান আত্ তিরমিযী হাদিস নং ৬৮২ )
পবিত্র রমযান মাস কুরআন তেলাওয়াতের মাস, নেকীর মাস , দান ও খাইরাতের মাস, গরীব দূখীকে সাহায্যর মাস, নোংরামি ও ভণ্ডামী থেকে তাওবার মাস, মিথ্যা ও সমস্ত অন্যায়-অপরাধ ও ইসলামবিরোধী কাজ কর্ম থেকে বিরত থাকার মাস । এই মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয় , যেন সে মানব ও দানবকে ভুল পথে না নিয়ে যেতে পারে । আমরা বড় সূভাগ্যবাণ , আমারা পবিত্র রমযান মাস পেয়েছি, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বড় উপহার ও নেয়ামত, আমাদের জন্য অপরিহার্য এই পবিত্র মাসকে মূল্যায়ন করা।
যারা এই পবিত্র রমযান মাস পেলো , পাওয়া সত্ত্বেও আল্লাহর দিকে ধাবিত হয়ে, তওবা ও ইস্তেগফার করে, নিজের পাপ মোচন করতে পারল না তাদের চেয়ে পৃথিবীর বুকে আর কেউ বড় হতভাগা নয়।

Comments
Post a Comment