বর্তমান বিশ্বে মুসলমানদের পশ্চাদপদ হওয়ার বৃহত্তম কারণ কি ?
বিশ্বে মুসলমানদের মোট জনসংখ্যা ১.৪ বিলিয়নেরও বেশি। আজ বিশ্বের প্রতিটি চতুর্থ ব্যক্তি মুসলমান ।সংখ্যার দিক থেকে খ্রিস্টধর্মের পরে ইসলাম হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কিছু ইসলামী গবেষকদের দাবি, যে মুসলমানদের জনসংখ্যা খ্রিস্টানদের চেয়ে কম নয় , পরিসংখ্যানের উপর পশ্চিমা দেশগুলির কন্ট্রোল, তাই মুসলিম বিশ্বের জনসংখ্যা কে সঠিক প্রকাশ করা হয় না।
আর্থিক ও সম্পত্তির দিক থেকে মুসলিমবিশ্ব কারও থেকে পিছনে নন। উদাহরণস্বরূপ বলি :
স্বাধীন মুসলিম দেশগুলি পৃথিবীর ৩৪.৮ মিলিয়ন বর্গকিলোমিটারেরও বেশি জায়গা দখলে আছে। মুসলমানরা বিশ্বের ৭০% এরও বেশি তেলের মালিক, বিশ্বের কৃষিজমির ৬৫% জমির মালিক মুসলমানরা। তাদের কাছে তামা, আয়রন, কয়লা এবং সোনার বৃহত্তম খনিজ এবং ধনসম্পদ রয়েছে । সবচেয়ে বড় বিষয় হলো ইসলামী বিশ্বের সেনাবাহিনীর সংখ্যা এই সময় ৬৬ লক্ষ ৭৬ হাজারেরও বেশি। বিশ্বের মোট প্রতিরক্ষা বাজেটের এক চতুর্থাংশ বা ৭৬ বিলিয়ন ডলার বার্ষিক একই মুসলিম দেশগুলি ব্যয় করে। বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ বায়ু এবং জলের রুট মুসলিম দেশগুলির মধ্য দিয়ে যায়। যদি এগুলিকে দু'দিন অবরুদ্ধ করে রাখা হয় তবে পুরো বিশ্ব কুফরীকে ইসলামী বিশ্বের সামনে মাথা নত করাতে বেশি দিন লাগিবেনা।
কিছুদিন আগে সুয়েজ খাল বন্ধ হওয়া বিশ্বের বাণিজ্য কার্যক্রম কতটা প্রভাবিত করেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে। এত কিছুর পরেও কেন ইসলামীবিশ্ব বৈশ্বিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক মর্যাদার সমান নয়? এর সবচেয়ে বড় কারণ হলো দুটি :
১) ঈমানের (বিশ্বাস)চরম দুর্বলতা
২) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আমাদের চূড়ান্ত পশ্চাৎপদতা।

Comments
Post a Comment