হাতওয়া (২) হাওড়া জেলার ডোমজুড় থানার অন্তর্গত উনসানি, গড়পা নিবাসী শেখ মাহফুজুর রহমান পিতা শেখ হাসান আলি তার পিসির মেয়ের কন্যা (ফুফাতো নাতনি) মোসাম্মৎ হেনা পারভীন পিতা কাজী কামরুজ্জামান গ্রাম: উত্তর মৌড়ীগ্রাম, থানা ডোমজুড়, জেলা হাওড়া কে বিয়ে করে। শরীয়তের দৃষ্টিতে এই বিয়ের হুকুম কী ? উত্তর প্রদান করে ধন্য করবেন।
হাওড়া জেলার ডোমজুড় থানার অন্তর্গত উনসানি, গড়পা নিবাসী শেখ মাহফুজুর রহমান পিতা শেখ হাসান আলি তার পিসির মেয়ের কন্যা (ফুফাতো নাতনি) মোসাম্মৎ হেনা পারভীন পিতা কাজী কামরুজ্জামান গ্রাম: উত্তর মৌড়ীগ্রাম, থানা ডোমজুড়, জেলা হাওড়া কে বিয়ে করে। শরীয়তের দৃষ্টিতে এই বিয়ের হুকুম কী ? উত্তর প্রদান করে ধন্য করবেন।
উত্তর:
الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الامين وعلى اله وصحبه اجمعين وبعد
উক্ত প্রশ্নে উল্লেখিত রয়েছে যে শেখ মাহফুজুর রহমান পিতা শেখ হাসান আলি তার পিসির মেয়ের কন্যা (ফুফাতো নাতনি) হেনা পারভীন পিতা কাজি কামরুজ্জামান কে বিয়ে করেছেন। উক্ত বিয়ে ইসলামের দৃষ্টিতে বৈধ্য। কারন পিসির সাথে বিয়ে করা হারাম। পিসির কন্যা, পিসির মেয়ের কন্যা... সাথে বিয়ে করা অবৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামীন বলেন:
حُرِّمَت عَلَيكُم أُمَّهٰتُكُم وَبَناتُكُم وَأَخَوٰتُكُم وَعَمّٰتُكُم وَخٰلٰتُكُم وَبَناتُ الأَخِ وَبَناتُ الأُختِ وَأُمَّهٰتُكُمُ الّٰتى أَرضَعنَكُم وَأَخَوٰتُكُم مِنَ الرَّضٰعَةِ وَأُمَّهٰتُ نِسائِكُم وَرَبٰئِبُكُمُ الّٰتى فى حُجورِكُم مِن نِسائِكُمُ الّٰتى دَخَلتُم بِهِنَّ فَإِن لَم تَكونوا دَخَلتُم بِهِنَّ فَلا جُناحَ عَلَيكُم وَحَلٰئِلُ أَبنائِكُمُ الَّذينَ مِن أَصلٰبِكُم وَأَن تَجمَعوا بَينَ الأُختَينِ إِلّا ما قَد سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كانَ غَفورًا رَحيمًا
অর্থ: তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, দয়ালু। (সুরা আন্ নিসা আয়াত নং ২৩)
উক্ত আয়াতে ওই সমস্ত মহিলাদের লিস্ট দেওয়া হয়েছে যাদের সাথে বিবাহ করা অবৈধ। পিসির মেয়ের কন্যা ( ফুফাতো নাতনি) উল্লেখিত লিস্টের অন্তর্গত নয়। যেমন পিসির মেয়ে মহরম (হারাম) নয়, সেইমতো পিসির মেয়ের কন্যাও মহরম নন, তার সাথে বিয়ে করা বৈধ। আল্লাহ রাব্বুল আলামীন বলেন:
وَأُحِلَّ لَكُم ما وَراءَ ذٰلِكُم أَن تَبتَغوا بِأَموٰلِكُم مُحصِنينَ غَيرَ مُسٰفِحينَ ۚ
অর্থ: এদেরকে ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে, তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য-ব্যভিচারের জন্য নয়। (সুরা আন্ নিসা আয়াত নং ২৪)
উক্ত আয়াত সমূহ ও তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে স্পষ্ট যে, পিসির মেয়ের কন্যা (ফুফাতো নাতনি) ওই সকল মহিলাদের অন্তর্গত নন, যাদের সাথে বিয়ে করা হারাম বা অবৈধ। তাই উল্লিখিত বিবাহ শরীয়তের দৃষ্টিতে বৈধ।
উত্তর প্রদানে
আবদুর রাকিব নাদভী
সহ সভাপতি জেলা জমিয়তে আহলে হাদীস উঃ দিনাজপুর পশ্চিম বঙ্গ।
তারিখ: রোজ: শনিবার ১৭/০৬/২০২৩
Comments
Post a Comment