রাসুল ﷺ এর প্রতি ভালোবাসা ও তার প্রয়োজনীয়তা

 রাসুল ﷺ এর প্রতি ভালোবাসা ও তার প্রয়োজনীয়তা

জাকি আহমেদ মাদানী

অনুবাদক: আব্দুর রাকিব নাদভী


রাসুল ﷺ এর প্রতি ভালোবাসা ও তার প্রয়োজনীয়তা

জাকি আহমেদ মাদানী

অনুবাদক: আব্দুর রাকিব নাদভী



عَن أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

অর্থ: হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:  তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা, সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি।

(বুখারী ১৫, মুসলিম ১৭৮)

ব্যাখ্যা ও বিশ্লেষণ:

হাদিস থেকে স্পষ্ট যে মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না সে তাঁর সন্তান সন্তাদি, পিতা-মাতা, আত্মীয়-স্বজন এবং পৃথিবীর সমগ্র মানুষের অপেক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামকে বেশি না ভালোবাসবে।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসুল সাঃ এর ভালোবাসাকে নিজের ভালোবাসার সাথে সংযোজন করেছেন। এবং যারা রাসুল সাঃ এর ভালোবাসার প্রতি তাঁদের সন্তান সন্ততি, আত্মীয়-স্বজন এবং পৃথিবীর ধ্বন সম্পদ কে প্রধান্য দেয় তাঁদেরকে কঠোর ভাষায় আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 

قُل إِن كانَ ءاباؤُكُم وَأَبناؤُكُم وَإِخوٰنُكُم وَأَزوٰجُكُم وَعَشيرَتُكُم وَأَموٰلٌ اقتَرَفتُموها وَتِجٰرَةٌ تَخشَونَ كَسادَها وَمَسٰكِنُ تَرضَونَها أَحَبَّ إِلَيكُم مِنَ اللَّهِ وَرَسولِهِ وَجِهادٍ فى سَبيلِهِ فَتَرَبَّصوا حَتّىٰ يَأتِىَ اللَّهُ بِأَمرِهِ ۗ وَاللَّهُ لا يَهدِى القَومَ الفٰسِقينَ

অর্থ: হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তুমি বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান, তোমাদের ভাই তোমাদের পত্নী, তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান-যাকে তোমরা পছন্দ কর-আল্লাহ, তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। ( সুরা আত তওবা আয়াত নং ২৪)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার অর্থ হল প্রত্যেকটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর আদেশকে প্রধান্য দেওয়া। যদি জীবনে প্রত্যেকটা মুহূর্তে রাসুলের আদেশ ও নিষেধকে প্রধান্য না দিয়ে অনুকরণ এবং অনুসরণ না করা হয়, তবে রাসুলের সাথে ভালোবাসার দাবি দাহা মিথ্যা। ইসলামের দৃষ্টিতে এই ধরনের ভালোবাসা মূল্যহীন। স্বয়়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 

قُل إِن كُنتُم تُحِبّونَ اللَّهَ فَاتَّبِعونى يُحبِبكُمُ اللَّهُ وَيَغفِر لَكُم ذُنوبَكُم ۗ وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

অর্থ: হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। ( সুরা আল ইমরান আয়াত নং ৩১)

ইমাম শাফেয়ী রহঃ বলেন: 

تَعصي الإِلَهَ وَأَنتَ تُظهِرُ حُبَّهُ

هَذا مَحالٌ في القِياسِ بَديعُ

لَو كانَ حُبُّكَ صادِقاً لَأَطَعتَهُ

إِنَّ المُحِبَّ لِمَن يُحِبُّ مُطيع

জিহ্বা দ্বারা আল্লাহর ভালবাসার দাবি কর আর কর্ম দ্বারা আল্লাহর আদেশ ও নিষেধ অমান্য কর, এটি আশ্চর্যর বিষয়।

 আল্লাহর সাথে তোমার ভালোবাসা যদি সত্যি হতো, তবে তুমি জীবনের প্রতেক মুহূর্তে তার আদেশ ও নিষেধকে প্রধান্য দিতে।

কারণ একজন সত্যিকার প্রেমি ভালোবাসার মানুষটিকে তাঁর জীবনের প্রতেকটা মুহূর্তে অনুকরণ ও অনুসরণ করে।

উক্ত ব্যাখ্যা ও বিশ্লেষণ থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার দাবির অর্থ হলো তাঁর আদেশ নির্দেশনাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রধান্য দিয়ে জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 

لَقَد كانَ لَكُم فى رَسولِ اللَّهِ أُسوَةٌ حَسَنَةٌ لِمَن كانَ يَرجُوا اللَّهَ وَاليَومَ الءاخِرَ وَذَكَرَ اللَّهَ كَثيرًا

অর্থ: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। ( সুরা আহযাব আয়াত নং ২১)

দুআ: হে আল্লাহ তুমি সকল মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক প্রদান কর।

-----++++++++-----

রাসুল ﷺ এর প্রতি ভালোবাসা ও তার প্রয়োজনীয়তা

জাকি আহমেদ মাদানী

অনুবাদক: আব্দুর রাকিব নাদভী

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।