ভারতের বর্তমান পরিস্থিতি খুব দুঃখজনক ।

 



ভারতের বর্তমান পরিস্থিতি খুব দুঃখজনক । কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই দেশে অশান্তি,  বিশৃঙ্খলা , সম্প্রদায়িকতা,  ফিতনা-ফাসাদ বৃদ্ধি পেয়েছে । বিশেষ করে সংখ্যালঘু ও  মুসলিম সম্প্রদায় কে টার্গেট করে তাদের উপর নিপীড়ন অত্যাচার চলছে । আজকে দেশের সংখ্যালঘুরা তাদের মৌলিক অধিকার  সম্পর্কে নিরাপদ নন। তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য বড় আকারে ষড়যন্ত্র চলছে। সরকারের কাছে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য কোন প্ল্যানিং নেই, এক এক করে দেশের সম্পত্তি বিক্রি করা হচ্ছে। দেশের জিডিপি দিনের পর দিন হ্রাস পাচ্ছে। এই সম্পর্কে কোনো পরিকল্পনা ও চিন্তা ধারা নেই। শুধু  দেশে দাঙ্গা হাঙ্গা  করে এবং সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে দেশের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতের নাগরিকদের মধ্যে বিষ  ছড়ানো হচ্ছে এবং নাগরিকদের মধ্যে পরস্পর যে ভ্রাতৃত্ব , সম্প্রীতি,  ভালোবাসা এবং এক অপরের প্রতি সহানুভূতি দীর্ঘদিন থেকে বিরাজমান ছিল তাকে নষ্ট করা হচ্ছে। দিনের-পর-দিন দেশের সংখ্যালঘুদের জীবন , তাদের ধর্ম,  ধর্ম স্থল এবং তাদের সম্পত্তি নিয়ে খেলাধুলা চলছে। দেশের মহামান্য সুপ্রিম কোর্ট আস্তার উপর ভিত্তি করে মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে তাদের ধর্মস্থল বাবরি মসজিদ কেড়ে নিল এবং বর্তমানে  কেন্দ্র সরকারের অধীনে মুসলিমদের ধর্মস্থল নিয়ে বিশেষভাবে ষড়যন্ত্র এবং খেলাধুলা চলতেছে। দেশের আইনকে অমান্য করে বিভিন্ন কৌশল এবং মিথ্যা অপবাদ দিয়ে মুসলিমদের ধর্মস্থল  মসজিদগুলোকে দখল এবং ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক স্বার্থে নাগরিকদের মাঝে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে দেশ বর্তমান সরকার সংবিধানের আওতায় নেই , বরং একটি বিশেষ দলের নেতৃত্বে চলছে। ফলে দেশের গণতান্ত্রিক আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং নিজের বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে।

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।