বোন মুসকান তোমার প্রতি হাজার হাজার শুভেচ্ছা ও সালাম

 




বোন মুসকান তোমাকে হাজার হাজার শুভেচ্ছা , সাধুবাদ ও সালাম । 

 বোন মূসকান এর উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হোক।

বোন!  তোমার কার্যকলাপ থেকে আজ কোটি কোটি মুসলমান গর্বিত। 

তুমি তোমার দৃঢ় বিশ্বাসকে সম্মানজনক অবস্থান দিয়ে প্রমাণ করেছ যে  দাঙ্গাবাজদের উস্কানিমূলক স্লোগানের জবাব কীভাবে দিতে হয় ?

 তুমি প্রমাণ করেছ যে, আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস স্থাপন কারী ব্যাক্তি কখন বাধা-বিপদের সামনে আত্মসমর্পণ করে না, এবং ইসলামের নীতির সাথে কোন রকম আপোষ করে না, সে নিজ বিশ্বাসের উপর অটল থাকে।  

 হে বোন মুসকান! তোমার এই ঈমানী কার্য কলাপ ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে স্মরণীয় ও সংরক্ষিত থাকবে। 

পৃথিবীর বর্তমান পরিস্থিতি তোমার মত বোনের অপেক্ষায় রয়েছে। তোমার মত নারীর কোখ থেকে খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম ও সালাহুদ্দিন আইয়ুবী ইত্যাদি জন্ম নিবে।


Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।