শিক্ষকদের প্রতি অনিহা কেন ?
মুসলমানদের ইতিহাসে সর্বোচ্চ সম্মানের অধিকারী হলো শিক্ষক। কিন্তু বর্তমান যুগে শিক্ষকদের যে দুর্দশা ও দুর্গতি, তা দেখে হৃদয় কেঁপে ওঠে। আজকের এই অগ্রগতি ও উন্নতির যুগে শিক্ষক হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় দুর্বল, দরিদ্র এবং দুঃখী ব্যক্তি। বর্তমান মুসলিম সমাজে একজন শিক্ষকের পরিশ্রমিক ও বেতন হলো , একজন সাধার অজ্ঞ ও বিদ্যাহীন শ্রমিকের বেতনের চেয়ে কম ...!
বিশেষ করে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের সাধারণত বেতন হয় 5 থেকে 7 অথবা 10 হাজার টাকা।
প্রিয় পাঠক! আপনি নিজেই বিবেচনা করুন : এই বেতনে কি তার পরিবার ও সংসারের খরচ মেনটেন হবে ?
একজন সাধারণ দিন মজদুর ব্যক্তি দিন প্রতি 400 থেকে 700 টাকা মজুরি পায়, আর একজন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বেতন পায় দিন প্রতি ১৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত। শিক্ষকদের সাথে এই ধরনের অত্যাচার ও নাইনসাফি কেন ?
শিক্ষক , যে আপনার ছেলের ভবিষ্যৎ নির্মাণকারী, তাঁদের হাতে রয়েছে দেশের উন্নতি, অগ্রগতি ও অবনতি, তবুও কেন তাদের সাথে এই ধরনের অবহেলা ও খেলাধুলা ?
শিক্ষক যদি স্বচ্ছ মন ও ফ্রী মস্তিষ্ক নিয়ে শিক্ষা প্রদানে অক্ষম হয়। তবে আপনি নিজেই বিবেচনা করুন , আমাদের সমাজ, আমাদের দেশ কোথায় পৌঁছাবে ?
দূঃখ তখন বেশি হয় , যখন একজন দক্ষ , অভিজ্ঞ, জ্ঞানী ও পরিশ্রমী শিক্ষক বহু বছর ধরে একটি প্রতিষ্ঠানে শিক্ষাদান করে, আর যখন সে তার বেতন বৃদ্ধির দাবি তুলে, তখন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় সদস্যগণ তাঁকে তূচ্ছ, স্কূল ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অকল্যানকর মনে করে , তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের কর্মকাণ্ড এবং শিক্ষকদের সাথে তাদের অবহেলা ও কুআচরণ এবং সেখানকার দুর্দশা ও দুর্গতি দেখে দক্ষ , অভিজ্ঞ ও জ্ঞানী শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করে বিভিন্ন কাজে আগ্রহী হয়ে পড়েছে।
আজকে শিক্ষাপ্রতিষ্ঠানে চমৎকার ভবন নির্মিত হয়, সম্মেলন সভা হলে, কোটি কোটি টাকা খরচ হয়, শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সদস্যগণ লাক্সারি কারে ঘুরে বেড়ায়, দিনের পর দিন জমি, জায়গা ও সম্পত্তি ক্রয় করে, কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, যে ঐ বেতন দ্বারা তার সংসার ও পরিবার চালাতে অক্ষম হয়, সে দিকে তাঁদের কোন লক্ষ ও খেয়াল নেই।
পার্থিব জীবনে, বিশেষ করে ইসলামী সমাজে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের সমাজে তাঁরা সাধারণত শোষিত হয় ...! কেন ? শিক্ষকদের এই অধপতনের কারণ কী? কেন আমাদের সমাজ শিক্ষকের প্রতি সম্মানহীন ? এর জন্য দায়ী কে শিক্ষক ? , নাকি সমাজ ?
এটা বা ওটা ..... শিক্ষা প্রতিষ্ঠান ?
মনে রাখবেন : -
সমাজ, সংসার ও দেশের সংস্কার ও পরিবর্তন , উন্নতি, অগ্রগতি বা অবনতি শুরু হয় শিক্ষকদের হাতে।
* সম্মানিত ভাই সকল! আমার নিম্নের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Nadvi TV
Comments
Post a Comment