ছোটদের বক্তব্য পর্ব (৭) বিষয়: কবর
কবর
نحمده ونصلي على رسوله الكريم اما بعد
اعوذ بالله من الشيطان الرجيم ، بسم الله الرحمن الرحيم
النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة ادخلوا ال فرعون اشد العذاب
( الغافر: 46 )
عن عثمان بن عفان قال ان رسول الله قال ان القبر اول منازل الاخرة فان نجا منه فما بعده ايسر منه ، وان لم ينج منه فما بعده اشد منه
سنن الترمذيبرقم 2308 سنن ابن ماجه برقم : 4408 وحسنه الالباني
মাননীয় সভাপতি, বিচারকমণ্ডলী, সহপাঠীগণ, ও প্রিয় শ্রোতা!
আজকে এই সাপ্তাহিক অনুষ্ঠানে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড় হয়েছি, সেটি হলো " কবর"
উপস্থিত দিনি ভাইসকল!
কবর, এমন এক স্থান, যার নাম শুনলেই অধিকাংশ মানুষের হৃদয় কেঁপে উঠে । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
فزوروا القبور فانها تذكر الموت
( صحيح مسلم كتاب الجنائز برقم: 2304)
অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত মরণকে স্মরণ করিয়ে দায়।
প্রিয় শ্রোতা !
উক্ত হাদীস দ্বারা প্রমানিত যে , বেশি বেশি কবর জিয়ারত করলে মরণ স্মরণ হয় । এর অর্থ এই নয় , যে আমরা কবরকে প্রার্থনা ও সিজদা গাহে পরিণত করব। সিজদা প্রার্থনার স্থান নয়, কেউ যদি কবরের সামনে মাথা নত করে, বা কবরের কাছে প্রার্থনা করে, তার প্রতি আল্লাহর অভিশাপ অবতরণ হয় । কারণ প্রিয়নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন:
لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد (صحيح البخاري كتاب المغازيبرقم : 4441 مسلم كتاب المساجد برقم : 1214)
অর্থাৎ ইহুদী-খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ অবতীর্ণ হোক, তারা তাদের নবী ও রাসূলদের কবরকে সিজদা গৃহে পরিণত করে নিয়েছে।
প্রিয় শ্রোতা !
কবর হলো প্রথম স্তর , মে ব্যাক্তি কবরের পরীক্ষায় পাশ হয়ে যাবে , সে ইন শা আল্লাহ পরকালের সব স্তর ও সব প্রকার পরীক্ষায় পাস হয়ে যাবে । এবং কেউ যদি এই স্তরে পাস না হয়, তবে সে পরের সমস্ত স্তরের ফেল ও ক্ষতিগ্রস্ত হবে । প্রিয়নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন:
ان القبر اول منازل الاخره فان نجا منه فما بعده ايسر منه وان لم ينج منه فما بعده اشد منه
(سنن الترمذي برقم : 2308 وحسنه الالباني سنن ابن ماجه برقم: 4408)
অর্থাৎ কবর হলো পরকালের প্রথম স্তর, যদি কেউ কবর থেকে মুক্তি পেয়ে যায়, তার জন্য পরের সমস্ত স্তর সহজ হয়ে যাবে, আর যদি কবর থেকে মুক্তি ও সফলতা অর্জন করতে না পারে , তবে পরের সমস্ত স্তর গুলি, তার জন্য কষ্টকর ও ভয়াবহ হবে।
প্রিয় ভাই সকল!
কবর হল এক ভয়াবহ ও পীড়াদায়ক স্থান , যে রাজা-প্রজা, ধনী ও গরিব , জ্ঞানী ও অজ্ঞ কাউকে চিনে না। তার হাত থেকে রক্ষা পাবে একমাত্র ঐ ব্যক্তি, যিনি আল্লাহ ভীরু , যার হৃদয়ের মধ্যে আল্লাহ ভয় আছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম সমগ্র উম্মতকে কবরের ভয়াবহতা থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা ও আশ্রয় চাইতে আদেশ করেছেন। তাই আমরা সকল মুসলিম, স্বলাতের শেষ পর্যায়ে বলে থাকি
اللهم اني اعوذ بك من عذاب القبر
হে আল্লাহ আমি তোমার নিকট , কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি । তুমি আমাকে কবরের আজাব থেকে মুক্তি দাও।
প্রিয় শ্রোতা!
পৃথিবীর বুকে এমন কিছু সংখ্যক লোক রয়েছে যারা কবরের আজাব কে অস্বীকার করে। তাদের মতে এর প্রমাণ পবিত্র আল-কুরআনে নেই । এটি একটি মিথ্যা অভিযোগ । কবরে আজাব হয় , তার স্পষ্ট প্রমাণ পবিত্র আল-কোরআন এর মধ্যে রয়েছে। পবিত্র আল-কোরআন থেকে প্রমাণিত , আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী শাসক ফেরাউন ও তার সৈন্যবাহিনী সম্পর্কে বলেন:
النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة ادخلوا ال فرعون اشد العذاب
( الغافر : 46 )
অর্থাৎ ফেরাউন ও তার সৈন্য বাহিনীর প্রতি সকাল ও সন্ধ্যা শাস্তি রূপে জাহান্নামের আগুন পেশ করা হয়, আর প্রলয়েরদিন তাদেরকে এর চেয়ে ভয়াবহ আযাবের নিক্ষেপ করা হবে ।
অবশেষে আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি প্রদান কর । আমিন
وصلى الله على خير خلقه محمد واله وصحبه اجمعين والسلام عليكم ورحمة الله وبركاته
Comments
Post a Comment