ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা ।

 ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা । 



১/ মুরগী ডিম দেয় । একটি ডিমের দাম দশ টাকা, কিন্তু ডিম দিয়েই ‘খকখক' আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানায় দেয় সে 'ডিম' প্রসব করেছে- অথচ ঝিনুক- লক্ষ টাকার মুক্তো প্রসব করে-নিরবে, নিভৃতে ।

তুমি ঝিনুকের মত দামি হতে চাও ? ক্ষুদ্র আমল করে মানুষকে জানিয়ে দেয়ার মতো ঘৃণ্য মানসিকতা পরিহার করো ।

২/ বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো, আর এই পানি গ্রহণের জন্য সে সময় বাছাই করে আমাবশ্যার রজনী । যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার ।

তুমি মালিকের নৈকট্য চাও ?ওঠে যাও শেষ রাতে, যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘোরে আচ্ছন্ন ।লুটে পড়ো সিজদায়, দুচোখের অশ্রু ঝরাও ।

৩/ ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে । কখনো সে বিরক্ত হয়না । ধৈর্য্যহারা হয় না । 

তুমি জীবনে উন্নতি করতে চাও ?‘সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ করো । কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফুটে না ওঠে ।

৪/ ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই সে তৃপ্ত থাকে । তার হাজার ফোঁটার দরকার হয়না ।

তুমি জীবনে সুখী হতে চাও ? অল্পে তুষ্ট হতে শিখো, কখনও হা-হুতাশ করো না ।  যে কোন অবস্থায় থাকোনা কেন, সদাস সর্বদা প্রতিপালক মহান আল্লাহর শুকরিয়া আদায়ে- আলহামদুলিল্লাহ্ বলো । শান্তির জিন্দেগী লাভ করবে, ইন শা আল্লাহ !

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।