পবিত্র রমযান মাসে সিয়াম পালনের ক্ষেত্রে একজন অসুস্থ মানুষের করণীয় কি ?
সিয়াম পালনের ক্ষেত্রে অসুস্থ কে দুই ভাগে বিভক্ত করা হয়েছে।
১) সাধারণ অসুস্থতা।
অসুস্থতার কারণে যদি সিয়াম পালনে কষ্ট হয়। তবে রোগে আক্রান্ত ব্যক্তি (নর - নারী ) কে ইসলাম সিয়াম পালনের ক্ষেত্রে ছাড় দিয়ছে। অসুস্থতার দিন গুলো সিয়াম পালন না করে, পরে তা কাযা করবে। এই মর্মে বিশ্ব সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন:
فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر
অর্থাৎ যে ব্যক্তি পবিত্র রমযান মাস পেল, সে যেনো অবশ্যই সিয়াম পালন করে ,আর যারা অসুস্থ বা ভ্রমণকারী ব্যক্তি, তারা অন্য দিনে ( সিয়ামের ) গণনা পূরণ করবে।
২) অসুস্থতা যা থেকে সুস্থতার আর কোনো আশা নেই।এই মর্মে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন:
وعلى الذين يطيقونه فدية طعام مسكين
অর্থাৎ যাদের জন্য রোজা রাখা দুঃসাধ্য তারা প্রত্যেক দিন সিয়ামের পরিবর্তে এক জন মিসকীন কে অন্ন প্রদান করবে। ( সূরা আল - বাকারাহ আয়াত নং ১৮৪)

Comments
Post a Comment