রমযান মাসে ঋতুবতী মহিলার করণীয় কি ?
রমযান মাসে ঋতুবতী মহিলার করণীয় কি ?
লজ্জা নয়, দ্বীনের জ্ঞান অর্জন করা মুসলিম সমাজের প্রত্যেক সদস্য ( নর-নারী ) উপর ফরজ। জীবনের প্রত্যেক মুহূর্তে ইসলামের বিধি বিধান বাস্তবায়ন করা অবশ্যই কর্তব্য।
একজন মেয়ে মানুষ যখন সাবালক হয় , প্রাকৃতিক সিস্টেম অনুযায়ী প্রত্যেক মাসে কয়েকদিনের জন্য সে ঋতুবতী হয়। এই ঋতু চলাকালীন অবস্থায় ইসলাম ধর্মে মহিলাদের জন্য বিশেষ বিধিবিধান রয়েছে, ঐ বিধিবিধান গুলি জেনে এবং মেনে জীবন জাপন করা প্রত্যেক সাবালক মহিলার জন্য কর্তব্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
ا ليس اذا حاضت لم تصل ولم تصم
এমনকি নয় ? মহিলারা যখন ঋতু অবস্থায় হয়, তখন তারা সালাত এবং সিয়াম থেকে বিরত থাকে ?
( সহি বুখারী, কিতাবুল হাই হাদিস নং ৩০৪ )
ঋতুবতী মহিলা ঋতু চলাকালীন অবস্থায় সিয়াম সম্পর্কে তার বিধান হলো ,সিয়াম পালন থেকে বিরত থাকা। পরে এই সিয়াম গুলো কাযা আদায় করতে হবে ।
عَنْ مُعَاذَةَ قَالَتْ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلاَ تَقْضِي الصَّلاَةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قُلْتُ لَسْتُ بِحَرُورِيَّةٍ وَلَكِنِّي أَسْأَلُ. قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاَةِ.
হযরত মুয়াযাহ (রহ:) থেকে বর্ণিত , তিনি বলেন : একদা আমি হযরত আয়েশা সিদ্দীকা রাযিআল্লাহু আনহা কে বললাম : কি ব্যাপার ঋতুবতী মহিলা সিয়াম কাযা করে আর স্বলাত কাযা করবে না ? হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বললেন: তুমি কি বেদ্বীন হয়ে গেছো ? আমি উত্তরে বললাম: না , আমি বেদ্বীন নয়, জানার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম। হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বললেন: আমরা যখন ঋতুবতী হতাম আমাদেরকে সিয়াম কাজা করার আদেশ করা হত, এবং সালাত কাজা করার আদেশ করা হয়নি ।
( সহি মুসলিম, কিতাবুল হায়িয, হাদিস নং ৭৮৯)
উক্ত হাদিস দ্বারা প্রমাণিত যে ঋতুবতী মহিলা ঋতু চলাকালীন দিনগুলিতে সিয়াম পালন করা এবং সালাত আদায় করা থেকে বিরত থাকবে। তাদের জন্য সিয়াম সম্পর্কে ছাড় রয়েছে।
তবে মনে রাখা দরকার, ঋতু অবস্থায় ছুটে যাওয়া সিয়ামগুলি ,পরে কাযা আদায় করা অনিবার্য। ঋতু চলাকালীন অবস্থায় ছুটে যাওয়া স্বলাত গুলি কাজা করতে হবে না ।

Comments
Post a Comment